Rasul
রাসূল ﷺ-এর দায়িত্ব কি শুধু কুরআন পৌঁছে দেওয়া ছিল? যারা দাবি করে—“রাসূল ﷺ-এর দায়িত্ব শুধু কুরআন পৌঁছে দেওয়া; এর বাইরে তাঁর কোনো বিধান দেওয়ার দায়িত্ব ছিল না”—তাদের জন্য কুরআনের বক্তব্যগুলো লক্ষ্য করুন। আল্লাহ তাআলা রাসূল ﷺ-এর দায়িত্ব সম্পর্কে বলেন— ১. আল্লাহর আয়াত তিলাওয়াত করা 📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১ ২. মানুষকে পবিত্র করা 📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১ ৩. কিতাব শিক্ষা দেওয়া 📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১ ৪. হিকমত শিক্ষা দেওয়া 📖 সূরা আল-বাকারা ২:১২৯, ১৫১ ৫. আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা মানুষের কাছে স্পষ্ট করে দেওয়া “আমি তোমার প্রতি এই যিকর নাযিল করেছি, যাতে তুমি মানুষের কাছে যা তাদের প্রতি নাযিল করা হয়েছে তা স্পষ্ট করে দাও...” 📖 সূরা আন-নাহল ১৬:৪৪ ৬. সৎকাজের নির্দেশ দেওয়া 📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭ ৭. অসৎকাজ থেকে নিষেধ করা 📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭ ৮. পবিত্র ও উত্তম বিষয় হালাল করা 📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭ ৯. অপবিত্র বিষয় হারাম করা 📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭ ১০. মানুষের ওপর থেকে বোঝা ও শৃঙ্খল দূর করা 📖 সূরা আল-আ‘রাফ ৭:১৫৭ ১১. রাসূলের আনুগত্য করা—যা আল্লাহর আনুগত্যের সঙ্গে যুক্ত “যে রাসূলের আ...